আর. এ. স্পিনিংয়ের চেয়ারম্যানের ইন্তেকাল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৭ ১৬:৩৭:৫৫
বিশিষ্ট শিল্পপতি, প্রকৌশলী ও সমাজসেবক আর. এ. স্পিনিং মিলস্ লিমিটেডের চেয়ারম্যান মো: রিয়াজত আলী বাচ্চু (৭৪) বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে ২৫শে ডিসেম্বর (শুক্রবার) তিনি মারা যান।
মো: রিয়াজত আলী বাচ্চু আউটরাইট গ্রুপ, আউটপেস স্পিনিং মিলস্ লিমিটেডেরও চেয়ারম্যান ছিলেন। তিনি মোহামেডান ক্লাবের প্রাক্তন একনিষ্ট সংগঠক ছিলেন এবং অষ্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল ও ইষ্টার্ন ইউনিভার্সিটির পরিচালনা পরিষদের সস্মানিত পরিচালক ছিলেন।
তিনি স্ত্রী, বড় ছেলে প্রকৌশলী রাজীব হায়দার, ছোট ছেলে প্রকৌশলী রূবায়েত হায়দার ও মেয়ে রেজওয়ানা সিলভী, পুত্রবধু, জামাতা, দুই নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার, (২৮শে ডিসেম্বর) বাদ যোহর গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর খিলগাঁও বটতলা জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরন্থানে দাফন করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:৩৭/২৭/১২/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














