দ্বিতীয় ধাপে ভাসানচরে রওয়ানা দিয়েছেন ১১৩৪ রোহিঙ্গা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৮ ১৬:১৬:৫২
কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে স্বেচ্ছায় দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে রোহিঙ্গারা। আজ সোমবার বেলা পৌনে ১২ টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের পথে প্রথমে রোহিঙ্গাদের নিয়ে রওনা দেয় ১৩টি বাস। এরপর বেলা ৩টার দিকে রওনা দেয় আরও ১০টি বাস। এই ২৩ বাসে উঠেছেন ১১৩৪ জন রোহিঙ্গা।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ অব্যাহত আছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আজ রাতে তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সরকারি ব্যবস্থাপনায় তাদের জলপথে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
দেখা গেছে, আজ সোমবার সকাল থেকেই উখিয়ার ক্যাম্পগুলোতে শুরু হয় ভাসানচরে যাওয়ার তোড়জোড়। রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প থেকে বাসে করে নিয়ে এসে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিবন্ধনের কার্যক্রম চলছে। এখান থেকেই বাসে চেপে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রোহিঙ্গার নেওয়ার জন্য আরও বাস রাখা আছে সেখানে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













