পলাশবাড়িতে নিষিদ্ধ ঘোষিত ‘আল্লার দলে’র দুই সদস্য আটক

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১২-২৯ ১২:৫০:১৬


গাইবান্ধার পলাশবাড়ি থেকে বোরবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -১৩ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন মো: নজরুল ইসলাম (৪৫) ও মো: পলাশ মন্ডল(৩৫) । তাদের দুজনের বাড়ি পলাশবাড়ি উপজেলার পৃথক গ্রামে ।

র‌্যাব জানায় ,গোপন সুত্রে খবর পেয়ে র‌্যাব ১৩ সদস্যরা রোববার রাতে পলাশবাড়ি উপজেলার আন্দুয়া গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে রইচ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও একই উপজেলার সিধন গ্রাম থেকে তৈয়ব মন্ডলের ছেলে পলাশ মন্ডলের বাড়িতে অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা গাইবান্ধা সহ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় দল গোছানোর কাজ করে আসছিলো বলে স্বীকারোক্তিতে জানায় । তাদের বিরুদ্ধে জঙ্গি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

 

সানবিডি/নাজমুল