বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় চোরকারবারির মৃত্যু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-২৯ ১৫:১১:২২
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছে।এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। এ সময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির সঙ্গে তাদের গুলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন।
তবে নিহত চোরাকারবারির নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থরে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













