ইসরাইলি নির্যাতন বন্ধে বিশ্ববাসীর প্রতি ফিলিস্তিনের আহবান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-২৯ ১৭:১৪:৪৭
অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা ও তাদের ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি বন্ধে দেশটিকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়্যাহ।
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সোমবার পশ্চিমতীরের রামাল্লায় মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানিয়ে ইসরাইলের বর্বরতা থামাতে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন। খবর আনাদোলুর।
ইসরাইলি সরকারি রেডিও ‘কান’ রোববার এক খবরে জানায়, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের আগেই দখলদার ইসরাইল সরকার পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম আল কুদসে আরও কয়েক হাজার ইউনিটের বসতি নির্মাণের কাজ শুরু করতে চায়।
বাইডেন নির্বাচনী প্রচারণায় এমন নির্মাণকাজের বিরোধিতা করায় তিনি ক্ষমতাগ্রহণের আগেই এ কাজ সম্পন্ন করতে চায় দখলদার ইসরাইল।
এ ব্যাপারে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতা অনুযায়ী- ইসরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের সব প্রার্থী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করবেন।
কাজেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দখলদার ইসরাইলের নৃশংসতা বন্ধে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এ ধরনের উপনিবেশবাদী আচরণ করতে না পারে সে জন্য কঠোর পদক্ষেপ নেয়া।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














