বিদায়ী বছরে পঞ্চম সর্বোচ্চ লেনদেন ডিএসইর

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১২-৩১ ১৪:৩৫:৫৬


করোনা ভাইরাস মহামারির কারণে ৩৮ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন কম হলেও ২০২০ সালে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ডিএসইর ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২০ সালে ডিএসইর মোট লেনদেনের পরিমান দাঁড়ায় ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা৷ ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ১৩ হাজার ৮২১ কোটি ৮৮ লাখ টাকা।

যা গতবছরের চেয়ে ২১,১৫৯ কোটি ৩৩ লাখ টাকা বা ১৮.৫৯ শতাংশ বেশী৷ যার গড় লেনদেন ছিল ৬৪৮ কোটি ৯৪ লাখ টাকা৷

অপরদিকে ২০১৯ সালে ২৩৭ কার্যদিবসে মোট লেনদেনের পরিমান ছিল ১১৩,৮২১ কোটি ৮৮ লাখ টাকা এবং গড়ে লেনদেনের পরিমান ছিল ৪৮০ কোটি ২৬ লাখ টাকা৷

শেয়ারবাজারের খবরা-খবরSunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ