ডিএসইতে বিদেশি বিনিয়োগ বেড়েছে বিদায়ী বছরে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১২-৩১ ১৫:২৮:৫৫


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২০ সালে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৩৮৭ কোটি ৬৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৭.৬৯ শতাংশ৷ যা বিদেশিদের বিগত  তিন বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন৷

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে ২০১৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশী বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৭,৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা৷ যা মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ৷

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে ২০২০ সালে ২০৮ দিন লেনদেন হয়। এ সময় ডিএসইতে মোট লেনদেনের হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৮১ কোটি ২২ লাখ টাকা।

শেয়ারবাজারের খবরা-খবরSunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ