সোনারগাঁওয়ে কারখানায় ভয়াবহ আগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-০৩ ১২:৪০:৪৪


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘কংকা’ ইলেক্ট্রনিক পণ্য প্রস্ততকারী কারখানায় ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোনারগাঁও, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিভানো কাজ করছে।

সোনারগাঁও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন কমান্ডার সুজন হাওলাদার জানান, বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নিভানোর কাজ করছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

 

সানবিডি/নাজমুল