ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-০৩ ১৩:৫৭:৫৮
ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের গাছতলা নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছেন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন উদ্ধারকাজ চলছে।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













