পাকিস্তানে ১১ শিয়া খনি শ্রমিককে গুলি করে হত্যা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৩ ২০:০৪:২৭
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে ১১ জন শ্রমিককে অপরহরণের পর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। নিহতরা সবাই হাজরা শিয়া মতাবলম্বীর জনাগোষ্ঠী।
এ বিষয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তাদের সবাইকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিন্দা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপহরণের পর তাদের একটি পাহাড়ে নিয়ে যায়। রোববার তাদের গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। অন্য পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














