ন্যাশনাল ফিডের সাথে ঝেংবাং ফার্মসের চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০১-০৪ ১১:০৮:৩০


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের সাথে ঝেংবাং ফার্মস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  চুক্তি অনুযায়ী ঝেংবাং ফার্মস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের গাজীপুরের কারখানা প্রাঙ্গনে প্রতি কিলোগ্রামের ভিত্তিতে মুরগি, মাছ ও গবাদী পশুর খাবার তৈরি করবে ন্যাশনাল ফিড। বার্ষিক  ৩ হাজার ৬০০ মেট্রিকটন খাবার উৎপাদন করবে কোম্পানিটি। চুক্তি অনুযায়ী এই খাদ্যের মূল্য ৩০ লাখ টাকা হবে। ১ বছর পর চুক্তি নবায়ন করা যাবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:০৬/৪/১/২০২১