চট্টগ্রামে জেলেপাড়ায় ভয়াবহ আগুনে ২৭ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-০৪ ১২:৩৬:০৫


চট্টগ্রাম ইপিজেড থানার বেড়িবাঁধ সংলগ্ন জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টা ধরে জ্বলা আগুনে পুড়ে গেছে ২৭টি দোকানঘর। রোববার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ১১ টি মাছের আড়ত, ১৩ টি জালের দোকান, দুটি হোটেল ও একটি মুদি দোকান। এসব প্রতিষ্ঠান আলাদা ২৭ জন মালিকের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আজিজুল ইসলাম  জানান, আগুনের খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৩ স্টেশন থেকে ৭ টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানা যাবে।

তবে জেলেপাড়ার বাসিন্দারা দাবি করেন, চুলা থেকে জেলা পাড়ায় আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সানবিডি/নাজমুল