মোজাফফর হোসাইনের রিং ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৫ ১০:৪৮:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের রিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ৫ জানুয়ারি থেকে কোম্পানিটির রিং ইউনিটের লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটির সব নির্মাণ কাজ, মেশিন সেটআপ এবং বিএমআরই রিং ইউনিটের ট্রায়াল সম্পন্নের পর কোম্পানিটির রিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে।

কোম্পানিটির এই রিং ইউনিটে প্রতিদিন ২০ হাজার মেট্রিকটন পণ্য উৎপাদন হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:৪৮/৫/১/২০২১