কাতারের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলো সৌদি

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-০৫ ১৪:২৬:৩২


প্রতিবেশী দেশ কাতারের সঙ্গে নিজের আকাশ,জল ও স্থলসীমান্ত খুলে দিয়েছে সৌদি আরব।দোহার সঙ্গে তিন বছরের কূটনৈতিক সংকট কাটিয়ে উঠতে একটি সফল চুক্তির পর এমন সিদ্ধান্ত এসেছে।

এই অবরোধ প্রত্যাহারের মধ্য দিয়ে দোহাকে বিচ্ছিন্ন করতে রিয়াদের নেতৃত্বাধীন জোটের অবরোধের অবসান ঘটবে।

আজ মঙ্গলবার  উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) বার্ষিক সম্মেলনে ‘পুরো চুক্তিটি’ সই করার কথা রয়েছে। সম্মেলনের মূল আলোচ্যসূচিই হচ্ছে এই চুক্তি বলে খবরে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও কুয়েতি কর্মকর্তাদের বরাতে আরবনিউজ ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।

নতুন চুক্তির অধীন চার দেশে কাতারের বিরুদ্ধে আরোপ করা অবরোধ উঠিয়ে নেবে। কাতারও এ সংক্রান্ত কোনো আইন অনুসরণ করবে না।

সানবিডি/এনজে