দর পতনের শীর্ষে শাইনপুকুর সিরামিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৫ ১৬:১৩:১০
বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ১২২ বারে ৫৮ লাখ ৯ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৭৬ বারে ২১ লাখ ৩২ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬ বারে ৪৯ লাখ ৪৩ হাজার ৫৪৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ২৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮ দশমিক ২৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৮ দশমিক ২১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮ দশমিক ১৬ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ৮ দশমিক ১৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:১৩/৫/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













