পারস্য উপকূলে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-০৯ ১৪:২৫:৩৭


ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শুক্রবার পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছেন।

এসময় আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর আরব নিউজ ও আনাদোলুর।

এ সময় সামরিক ঘাঁটির উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামি বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য।

তিনি বলেন আমরা বিশ্বাস করি যে, আমাদের শত্রুরা যুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয়। তাই তাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনো বিকল্প নেই।

সানবিডি/এনজে