লাফার্জ হোলসিমের বাণিজ্যিকভাবে গ্রেডেড চুনাপাথরের উৎপাদন শুরু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১০ ১১:০১:০৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড গ্রেডেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৯ জানুয়ারি আন্তর্জাতিকমানের পরিষ্কার গ্রেডেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ছাতক, সুনামগঞ্জে কোম্পানিটির সিমেন্ট উৎপাদনের কারখানা প্রাঙ্গনে ৪ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ক্রাশিং ইউনিট স্থাপন করেছে। এই ইউনিটে কোম্পানিটি বছরে প্রায় ১.২ মিলিয়ন টন স্বচ্ছ গ্রেড চুনাপাথর উৎপাদন করতে পারবে।

এই প্রকল্পের পুরো অর্থায়ন লাফার্জ হোলসিম বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:০০/১০/১/২০২১