কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-১০ ২০:১২:১৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। কোম্পানি সূত্র মতে, এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৬ টাকা ৭৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ