বিআইসিএমের এজিএম অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১২ ২১:৪৫:৩৯


পুঁজিবাজার সংক্রান্ত সরকারের প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে (বিজিআইসি টাওয়ার, ৩৪, তোপখানা রোড, ঢাকা ১০০০) এ এজিএম অনুষ্ঠিত হয়েছে।

বিআইসিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এজিএমে  বিআইসিএমের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।