৩ কোম্পানির বোনাস শেয়ার বিতরণ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৩ ১৪:৫৯:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বোনাস শেয়ার বিতরণ সম্পন্ন করেছে। কোম্পানিগুলো হচ্ছে – প্যাসিফিক ডেনিমস লিমিটেড, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এবং আরগন ডেনিমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবের মাধ্যমে পাঠিয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। কোম্পানিটি উক্ত অর্থবছরে ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।

অন্যদিকে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবের মাধ্যমে ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের বোনাস শেয়ার প্রেরণ করেছে। কোম্পানিটি উক্ত অর্থবছরে ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে

এবং আরগন ডেনিমস লিমিটেড সম্মানিত বিনিয়োগকারীদের বিও হিসাবের মাধ্যমে ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের অর্জিত লভ্যাংশের বোনাস শেয়ার প্রেরণ করেছে এবং বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়ে দিয়েছে।কোম্পানিটি উক্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে যার ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৪:৫৮/১৩/১/২০২১