বিক্রেতা সংকটে হল্টেড রবিসহ তিন কোম্পানির শেয়ার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-১৪ ১০:৫৭:২৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই রবি আজিয়াটাসহ তিন কোম্পানির শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে হল্টেড হয়ে পড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : জিবিবি পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স এবং রবি আজিয়াটা।

জানা গেছে, বুধবার জিবিবি পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

লংকাবাংলা ফাইন্যান্স: বুধবার লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৫.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।

রবি আজিয়াটা : বুধবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭০.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১০:৫৭/১৪/১/২০২১