আয় কমেছে মেঘনা পেট্টোলিয়ামের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২০ ০৭:০৬:২১


পুঁজিবাজারের তালিকাভুক্ত মেঘনা পেট্টোলিয়াম লিমিটেড অর্ধবার্ষিকি অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র মতে, (জুলাই-ডিসেম্বর’২০) ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ২৪ পয়সা। গত বছর এর পরিমাণ ছিলো ১৩ টাকা ৭৫ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ৩ টাকা ৮৬ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭০ পয়সা। গত বছর ছিলো ৫ টাকা ১৯ পয়সা।

এছাড়া ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬০ টাকা ৪৬ পয়সা।