স্বপ্নের পুঁজিবাজার গড়তে সবার সহযোগিতা প্রয়োজন- রকিবুর রহমান
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০১-২০ ১৮:৪৬:৪৪
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মোঃ রকিবুর রহমান বলেন, স্বপ্নের পুঁজিবাজার গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
বুধবার (২০ জানুয়ারি) নিকুঞ্জ কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।
ডিএসইর চেয়ারম্যান ইউনুসূর রহমানের সভাপতিত্বে ডিএসইর পরিচালক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মাসুদুর রহমান, সালমা নাসরিন, মুনতাকিম আশরাফ, বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, রকিবুর রহমান, শাকিল রিজভী, শাজাহান ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারীসহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিকুর রহমান বলেন, ব্যাংকে অনেক লুটপাট হয়েছে। লুটপাট বন্ধের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ২০০৯-১০ সালে আমরা বিনিয়োগকারীদের বলেছি- আপনারা লোন করে আসবেন না, স্বর্ণ অলংকার বিক্রি বা বন্ধক দিয়ে আসবেন না। বিদেশে কর্মরত ভাইদের টাকা নিয়ে আসবেন না, অতিরিক্ত মার্জিন ঋণ নিয়ে আসবেন না।
তিনি বলেন, আমাদের টেনশন ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিয়ে। উনারা না বুঝে বিনিয়োগ করে ফেলেন। ২০০৯-১০ সালে শেয়ার কিনে আমি ৪৫ শতাংশ লোকসানে ছিলাম। সেই শেয়ার আমি বিক্রি করিনি, ধরে রেখেছি। সেই শেয়ারে আমি আজকে প্রফিট করেছি। কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী তো ধরে রাখতে পারবে না। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বলবো আল্লাহরওয়াস্তে আপনারা বুঝে-শুনে বিনিয়োগ করবেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৩:২৩/২০/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













