সন্ধানী লাইফ ফাইন্যান্সে মার্জিন ঋণের সুদ হার ১২%
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০১-২৮ ১৬:৫১:০৫
দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেডের মার্জিন ঋণের সুদ ১২ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসির) নির্দেশনা অনুযায়ী আগামী ১ লা ফেব্রুয়ারি এটি কার্যকর করবে প্রতিষ্ঠানটি। কোম্পনি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ১৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭ তম সভায় মার্জিন ঋণের সুদ হবে সর্বোচ্চ ১২% নির্ধারণ করে দেয়। স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট থেকে কস্ট অব ফান্ডের সহিত অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করিতে পারবে। কিন্তু কোনক্রমেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না।
তবে এর নেতিবাচক প্রভাব বাজারে পড়ায় সিদ্ধান্ত থেকে সরে আসে বিএসইসি। টাকার সংস্থান করে আগামী ১ লা জুলাই থেকে এটি কার্যকর করতে চায় বিএসইসি। বিএসইসির নির্দেশনাকে সম্মান জানিয়ে ১লা ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর করতে চায় দেশের অন্যতম মার্চেন্ট ব্যাংক সন্ধানী লাইফ ফাইন্যান্স।
এ বিষয়ে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নজরুল ইসলাম,এফসিএমএ সানবিডিকে বলেন,সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে এবং পুঁজিবাজারের সার্বিক স্থিতিশীলতা ও উন্নতির লক্ষ্যে বিএসইসি মার্জিণ ঋণের সুদ ১২ শতাংশ করার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে আগামী ১লা ফেব্রুয়ারী ২০২১ থেকে মার্জিন ঋণের সর্বোচ্চ সুদ হার ১২ শতাংশ কার্যকর করবে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














