আলহাজ টেক্সটাইলের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৮ ২২:০৬:০৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তী এই লভ্যাংশ ঘোষণা করেছে। এই সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস লোকসান ছিলো ৬৩ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর