আলহাজ টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-২৮ ২২:২২:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইল মিল লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্র মতে,চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস লোকসান ছিলো ৬৩ পয়সা।

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর