১০ মণ ইলিশের পোনা আটক করে এতিম খানায় বিতরণ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩০ ১৯:১৯:৪১


পটুয়াখালীর জেলার বাউফলে ১০ মণ ইলিশ মাছের পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ। আজ শনিবার (৩০ জানুয়ারি) উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট পন্টুন থেকে এগুলো জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মো. অহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় মৎস বিভাগ। অভিযান মৎস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ডোলভর্তি মাছগুলো পন্টুনে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যায় জেলেরা। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি তারা।

সানবিডি/এনজে