কনফিডেন্স সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩০ ২০:৪০:৩৯


পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৯ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৫৭ পয়সা। আগের বছর ছিলো ২ টাকা ২৪ পয়সা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ১২ পয়সা। এককভাবে ইপিএস হয়েছে ৬ টাকা ৯৬ পয়সা। আগের বছর ছিলো ৪ টাকা ২০ পয়সা।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর