মুনাফা কমেছে এমএল ডাইংয়ের
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০১-৩১ ১২:৫৭:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমএল ডাইংয়ের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ৩৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩২ টাকা বা ৩৬ শতাংশ কমেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৪৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.২২ টাকা বা ৪৭ শতাংশ কমেছে।
৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৭০ টাকায়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:৫৭/৩১/১/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














