করোনায় একদিনে আরও ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০১-৩১ ১৭:৪২:৩৪


সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও দুজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।