রাজবাড়ীতে পৌঁছেছে ৩৬ হাজার করোনা ভ্যাকসিন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০১ ১৪:৪৮:৩২
দীর্ঘ প্রতিক্ষার পর রাজবাড়ীতে করোনা (ভাইরাস) কোভিড-১৯ এর ভ্যাকসিন এসে পৌঁছেছে। রাজবাড়ীর পাঁচ উপজেলার রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ এই পাঁচ উপজেলায় বসবাস কারী মানুষের জন্য ৩৬ হাজার কোভিড-১৯ ভ্যাকসিন এসেছে। এ সকল ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।
গত ২৯ জানুয়ারি বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ভ্যাকসিনগুলো রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে পৌছেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ৩৬ হাজার ভ্যাকসিনের দায়িত্ব বুঝে নেন। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধি সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু হবে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সাংবাদিকদের বলেন, গত ২৯ জানুয়ারি (শুক্রবার) সকালে ৩৬হাজার করোনার ভ্যাকসিন বুঝে পেয়েছি। এই ভ্যাকসিন নিয়ে কোন গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। একটি মহল এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন প্রকার গুজব ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।জনসাধারণ যেন এসকল গুজবে কান দেয় সে ব্যাপারে আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রথম ধাপে আসা ৩৬ হাজার ভ্যাকসিন পাবেন সরকারী স্বাস্থ্যকর্মী, বেসরকারী স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক ও ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকগণ। ভ্যাকসিন নেওয়ার জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













