জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেন্সিডেলসহ আটক ৮
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০১ ১৫:০৯:১২
জয়পুরহাটের পাঁচবিবি সিমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ১ ফেব্রুয়ারী ভোররাতে পুলিশের অভিযানে আটাপাড়া সীমান্তের উত্তর গোপালপুর গ্রামের একটি আম বাগানের ভিতর থেকে ৭শ ৮০ বোতল ফেন্সিডিলসহ তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আবু সালামের ছেলে সাদ্দাম হোসেন (২৮) ও সাহাজুলের ছেলে মেহেদী হাসান (২১), রামচন্দ্রপুর গ্রামের মফেল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৫), মৃত-আশরাফ আলীর ছেলে তারেক (২১), ফরিদ আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও নাসির উদ্দিনের ছেলে গাজীউর রহমান (২২) এবং বাগজানার কুটাহারা গ্রামের মৃত-কছিম উদ্দিনের ছেলে ছোটন (২২) ও মৃত-মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন (৩০)।
পাঁচবিবি থানার অফিসার ইনর্চাজ পলাশ দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের একটি বাগান থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দেওয়ার হবে বলেও জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













