ফেনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০২ ১২:৩৩:২৭
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়ায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর আয়োজনে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা কৃষি পুর্ণবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।
বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা কৃষি পুর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তোফায়েল আহমদ চৌধুরী, অতিরিক্ত উপ-পরিচালক আবু তাহের ও ফেনী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম মাহমুদ প্রমুখ।
রবি ২০২০/২১ মৌসুমে বেরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমলয় চাষাবাদ প্রণোদনা কর্মস‚চীর আওতায় বাস্তবায়িত ব্লক প্রদর্শণ করা হয়। সদর উপজেলার কালিদহ ইউনিয়নের আলোকদিয়া ও ভালুকিয়া গ্রামের ৫০ একর জমির মধ্যে প্রাথমিকভাবে এ কর্মস‚চী চলমান থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শারমীন আক্তার, কালিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার দিদারুল ইসলাম, কাজীর বাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা এ এস শাহুদুল হক বুলবুল।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













