‍চাঁদপুরের দুর্গম চরে সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ সরবরাহ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৩ ১৫:০৭:২৫


চাঁদপুরে জেলার হাইমচর উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চল মধ্যচরের প্রায় ৫০ হাজার মানুষের বিদ্যুতের আলো পাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

মঙ্গলবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যচরে এ বিদ্যুৎ সরবরহের পরীক্ষামূলক সঞ্চালন কাজটি সম্পন্ন করেছে।  এ বিদ্যুৎ সংযোগ এ চরের অর্ধলক্ষাধিক বাসিন্দার কৃষি, শিক্ষা, শিল্প কলকারখানা, ব্যবসাবাণিজ্যসহ সবক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটাবে বলে প্রত্যাশা করছেন চরবাসীসহ সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে জানা যায়, নীলকমল ইউনিয়নের দুর্গম ওই চরে বসবাসকারীদের জন্য বিশাল নদীর তলদেশ দিয়ে ৬২ কোটি টাকা ব্যয়ে তিনটি সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।মঙ্গলবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি  মধ্যচরে এ বিদ্যুৎ সরবরহের পরীক্ষামূলক সঞ্চালন কাজটি সম্পন্ন করেছে।

চাঁদপুরের ওই বিশাল চরাঞ্চলটির অনেকটা নিকটে শরীয়তপুরে সখিপুর এলাকা ও সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম।

চলমান মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুর সদর-হাইমচরের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন। ইতিমধ্যে বিদ্যুতের খুঁটি স্থাপন, তারটানাসহ ঘরে ঘরে মিটার স্থাপন করাসহ সব কাজ সম্পন্নও হয়েছে।

সানবিডি/এনজে