দুই যুগ পর ফের চালু হচ্ছে আরিচা ফেরিঘাট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৩ ১৮:১৫:৪১


দীর্ঘ দুই যুগ ধরে বন্ধ থাকার পর পুনরায় আরিচা-কাজীরহাট রুটে ফেরি চলাচল শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে নৌ-রুট সচল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে রোরো ফেরি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দিয়ে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এ সময় কয়েকটি প্রাইভেটকার নিয়ে বড় ফেরিটি কাজীরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। চলতি মাসেই আনুষ্ঠানিক ফেরি সার্ভিসের উদ্বোধনের কথা রয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ ঘাট সূত্রে জানা গেছে, গত কয়ে মাস আগে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এ নৌ-রুটের সচল করার জন্য কাজ শুরু হয়। ইতিমধ্যে ড্রেজিং করে নাব্যতা সংঙ্কট দূর করে রুট সচল করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ফেরিতে উঠার অ্যাপ্র্যোচ রোড়। উভয় ঘাটে ফেরি ভিড়ার জন্য প্লাটুন স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাব্যতা সংঙ্কট যাতে না হয় এ জন্য কয়েকটি ড্রেজার নৌ-রুটে নদীতে রয়েছে। এতে করে যমুনা সেতুর উপরে চাপ কমার পাশাপাশি খুব দ্রুত সময়ে দেশের পশ্চিম-উত্তর অঞ্চলের মানুষ ও পণ্যবাহী মালামাল খুব সহজে রাজধানী ঢাকার সাথে পৌছাঁতে পারবে।

সানবিডি/এনজে