করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০২-০৪ ১৬:২৮:৪৫
মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ১৭৫ জনে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
এতে বলা হয়, এ সময়ে ১৫ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৮৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












