করোনায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৫ ১৬:৪৮:০০
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন আট হাজার ১৮২ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪৩৫ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৮২ হাজার ৪২৪ জন।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দুই দশমিক ৭৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫২ শতাংশ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












