প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০২-০৫ ১৯:৩২:২৮
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ জুমা পুরানবাজার চৌধুরী বাড়ি ও বায়তুল হাফিজ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম খাজা আহম্মদুল্লাহ।
ব্যারিস্টার জহির উদ্দিন বাবরের ব্যবস্থাপনায় দোয়া পূর্বক আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ,মিজানুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়শনের সহ-সভাপতি এ্যাডভোকেট সাফিকুল ইসলাম বাবুল, জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ খান মুক্তা, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট একেএম আসিফুল হক, এ্যাডভোকেট সফিকুল ইসলাম সফিক, এ্যাডভোকেট. আব্দুর রহিম, ওসমান গণি প্রমুখ।
দোয়া ও আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ নেতা হাসান ইমাম বাদশা, চাঁদপুর চেম্বার পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী, মিজান চৌধুরী স্মৃতি সংসদের সদস্য আতিকুর রহমান,
নুরুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













