করোনায় আজ ৮ জনের মৃত্যু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৬ ১৬:৪২:৩১


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জন। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

আরও ৩০৫ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন হয়েছে। গত একদিনে আরও ৮ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৮ হাজার ১৯০ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে।