র্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-০৭ ১৩:০৯:০৮
র্যাব-১২’র সদস্যরা পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজাচতুর বাজার কাঠ পট্টি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃকাওছার হোসেন (২০) পাবনার বেড়া উপজেলার সানিলা দক্ষিন পাড়াগ্রামের মৃত হাসমত মুসুল্লীর ছেলে।
র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা সাঁথিয়া উপজেলার করমজাচতুর বাজার কাঠ পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













