ফরিদপুরে করোনা টিকার কার্যক্রমের শুভ উদ্বোধন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০২-০৭ ১৩:২৩:২৪
ফরিদপুরে কোভিড-১৯ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও ডাঃ অনন্ত কুমার বিশ্বাসের করোনা টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ সুচনা করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুরে সিভিল সার্জন সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক ভোলা, অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ তানভীর জুবায়ের।
প্রধান অতিথি অতুল সরকার তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব না হলে আমরা করোনা ভ্যাকসিনেশনের আওতায় আসতে পারতাম না।
বিশ্বের মাত্র ৩০-৩৫ টি দেশ এ কর্মসূচির আওতায় এসেছে। আজ স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতি সবাই এ টিকা নিচ্ছেন। এটিকা নিয়ে যে অপপ্রচার চলছে তাতে কান দেবেন না। করোনা মহাযুদ্ধে আমরা সবাই কাজ করেছি কিন্তু মূল কাজটি করেছেন আমাদের চিকিৎসক ও নার্সরা।তিনি এই কার্য ক্রমের সফলতা কামনা করেন এবং কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বিএম এর সভাপতি ডাঃ আসম জাহাঙ্গীর চৌধুরী টিটু, স্বাচিপের সভাপতি আব্দুল জলিল মিয়া, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুর রহমান পরিচালক ফরিদপুর মেডিকেল কলেজ প্রমূখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












