‍চাঁদপুরে প্রথম দিনে ১৪৮ নিলেন করোনার ভ্যাকসিন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-০৭ ১৯:৫৩:৩৩


চাঁদপুর মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে প্রথম দিন টিকা নিলেন ডিসি, সিভিল সার্জন, চাঁদপুর পৌরসভার মেয়রসহ ১৪৮ জন। রোবার  (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর সদর হাসপাতালে করোনা টিকাদান কেন্দ্রে টিকাদান শুরু হয়। এর আগে সকাল ১০টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এইদিন প্রথমে টিকা গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এরপর টিকা গ্রহণ করেন ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের নার্স ফেরদৌসী জাহান লাভলী, ২৫০ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ফোকাল পারসন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুজাউদ্দৌলা রুবেল, সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী মাসুম, মুক্তিযোদ্ধা মুনির আহমেদ ও চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক মো. সহিদ উল্লাহ।

সানবিডি/এনজে