রাজবাড়ীতে শুরু হয়েছে করোনার টিকা দান কর্মসূচি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০২-০৭ ১৯:৫০:৫৪
সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও শুরু হয়েছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী। রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রোববার (৭ ফেব্রুয়ারি) কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
জেলার প্রথম ব্যাক্তি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার মহোদয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রথম ডোজ টিকা গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
টিকা গ্রহন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় তার অনুভূতি ব্যক্ত করেন এবং গুজবে কান না দিয়ে সবাইকে কোভিড-১৯ টিকা গ্রহনে পরামর্শ প্রদান করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













