দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩১৬
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৮ ১৬:১৭:১৪
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১৬ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জন। আরও ১৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২২১ হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












