লাভেলোর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০৯ ১৫:৫০:১১


বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া লাভেলো আইসক্রিম ব্যান্ডের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ২২৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.০৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৯ টাকা বা ২২৫ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৮ টাকা বা ১৪ শতাংশ কমেছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.২৪ টাকায়।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৫০/৯/২/২০২১