১৫ টাকায় লেনদেন শুরু লাভেলোর
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০২-১০ ১০:৪২:১৮
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ১৫ টাকায় লেনদেন শুরু হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) লেনদেনের প্রথম দিনের প্রথম লেনদেনে এ চিত্র দেখা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত লাভেলো ব্রান্ডের আইসক্রীম কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “TAUFIKA”এবং কোম্পানি কোড হচ্ছে ১৪২৯৬।
রোববার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। এর আগে গত ২৬ জানুয়ারি কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।
আর ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রতিটি ১০ টাকায় অর্থাৎ অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
লাভেলো আইসক্রিমের ২০১৯-২০ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২.১৭ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানি লাইফ ফাইন্যান্স।
২০২০ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১০:১৭ /১০/২/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














