সিরাজগঞ্জে ইয়াবাসহ একমাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-১১ ১৩:০৬:০৯
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুচিয়াপাড়া বাজার এলাকা থেকে ৩’শ পিস ইয়াবাসহ আবু তাহের (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছের্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত আবু তাহের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। র্যাব -১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যারাত সাড়ে ৭টার দিকে তাড়াশ উপজেলার ইসলামপুর (কবরপাড়া) কুচিয়াপাড়া বাজার এলাকা অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক ব্যবসায়ী আবু তাহেরকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহ তল্লাশী করে ৩’শ পিস ইয়াবা উদ্ধারসহ ১টি মোবাইল ও নগদ ১ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













