লেনদেনের শীর্ষে ব্রিটিশ আমেরিকান টোবাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১১ ১৬:০৬:৩৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৬৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ১৮৬ কোটি ২৬ লাখ টাকার।

৫২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রবি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক,  সামিট পাওয়ার,  মীর আখতার ও  ওয়ালটন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/৪:০৬/১১/২/২০২১