সাপ্তাহিক দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৩ ১১:৩৩:১৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৬ দশমিক ৩৫ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৬ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের দর কমেছে ১৩ দশমিক ৭৯  শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১১ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এমআই সিমেন্টের দর কমেছে ১২ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭৪ লাখ ১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ লাখ ৮০ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-জিএসপি ফাইন্যান্সের ১১ দশমিক ৮৬ শতাংশ, সোনালী আঁশের ১১ দশমিক ৮১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ১১ দশমিক ৪৩ শতাংশ, সিটি ব্যাংকের ১০ দশমিক ৮৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১০ দশমিক ৭৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১০ দশমিক ৭১ শতাংশ ও লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ১০ দশমিক ৩৭ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৩০/১৩/২/২০২১