সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০২-১৩ ১২:০৩:১৪


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯ কোটি ৬৪ হাজার ৬১৭ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩০ লাখ ৬২ হাজার ৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ৬ কোটি ৫ লাখ ৭ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৪ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ২২৪ কোটি ৯০ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৯৯ কোটি ৫৪ লাখ টাকার,  স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৯৮ কোটি ৪৪ লাখ টাকার, সামিট পাওয়ারের ৯৪ কোটি ৪৭ লাখ টাকার, মীর আখতারের ৮৯ কোটি ২৭ লাখ টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ৭২ কোটি ৮১ লাখ টাকার ও লাফার্জ হোলসিমের ৬৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১২:০২/১৩/২/২০২১